আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে ৪মন  চোলাই মদসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

166
ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে যৌথবাহিনী অভিযান চালিয়ে  বিপুল পরিমাণ চোলাই মদসহ শীর্ষ মাদক বিক্রেতা সাত্তারকে (৫৮) গ্রেপ্তার করেছে। সোমবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই সময় তার বাড়ী ও আশে—পাশে তল্লাশী করে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, সাত্তার উপজেলার শীর্ষ ও তালিকা ভুক্ত মাদক বিক্রেতা। দীর্ঘ দিন ধরে সে তার বাড়ীতে চোলাই মদ ও নারীর ব্যবসা করে আসছিল। গোপনে খবর পেয়ে যৌথবাহিনী সাত্তারের বাড়ীতে অভিযান চালায়। অভিযান শুরু হয় সকাল ১১টায়। চলে দুপুর ২টা পর্যন্ত। অভিযানের দীর্ঘ সময় ধরে তল্লাশী করে মাটির নিচ থেকে ৩টি ড্রাম ও ৪০ বোতলে রাখা ৪মন  চোলাই মদ উদ্ধার করা হয়।  আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, এই ব্যাপারে মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।