আতাউর সভাপতি জাহিদ সম্পাদক নির্বাচিত 

151
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বন্দর প্রেস ক্লাবের কাযনির্বাহী পরিষদের (২০২৫-২৭) নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সভাপতি পদে বিটিভির জেলা প্রতিনিধি ও দৈনিক যুগান্তরের বন্দর উপজেলা প্রতিনিধি আতাউর রহমান, সাধারণ সম্পাদক পদে দৈনিক ঢাকা প্রতিদিন ও আই নিউজ বিডির মাহফুজুল আলম জাহিদ এবং সহসভাপতি পদে মামুন মিয়া (আজকালের খবর) ও দীন ইসলাম দীপু (দৈনিক অগ্রবাণী) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান সজীব (সমকাল), সবুজ মাহমুদ (একাত্তর টিভি), অর্থ সম্পাদক লতিফ রানা (দৈনিক যুগের চিন্তা), সাংগঠনিক সম্পাদক শাহজামাল (দৈনিক ডান্ডিবার্তা), তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন (দৈনিক অগ্রবাণী প্রতিদিন), ক্রীড়া সম্পাদক টুটুল প্রিন্স (নিউজ ২৪ টিভি), দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন (দৈনিক ইয়াদ), নির্বাহী সদস্য সরদার মোহাম্মদ আলীম ও শহীদুজ্জামান ফিরোজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুর রহমান রুমন রেজা প্রধান নির্বাচন কমিশনার, উপজেলা দারিদ্র্যবিমোচন কর্মকর্তা মতিউর রহমান প্রিসাইডিং অফিসার, নৌবাহিনী ডকইয়ার্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও প্রেস ক্লবের উপদেষ্টা কবির হোসেন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। নির্বাচনে বিভিন্ন পদে ৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং ৪টি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩২ জন ভোটারের মধ্যে ২৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।