সোনারগাঁওয়ে যুবকের গলাকাটা লাশ উদ্ধারে জড়িত ২ জন র‍্যাবের হাতে আটক 

169
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: সোনারগাঁওয়ে খালপাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার সংক্রান্ত ক্লুলেস হত্যাকান্ডে জড়িত ২ জন আসামিকে আটক করেছে র‍্যাব-১১। ১৮ জুন (মঙ্গলবার) রাতে জেলার রূপগঞ্জ থানার দিঘি বরাবো এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ২ জন হলেন, রূপগঞ্জের দিঘি বরাবো এলাকার ইউনুস প্রধানের ছেলে ইসমাইল প্রধান (২৪) এবং মোঘড়াকুর এলাকার মনির হোসেনের ছেলে ওসমান গনি (২৩)। গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে তারা হহত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামি দ্বয়’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খালপাড় এলাকা থেকে রতন (৩৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৭ জুন (রোববার) সকালে সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড় বেরিবাঁধের পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে সোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রে জানা যায় যে, সকালে খালপাড় এলাকায় রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।