রূপগঞ্জে র‍্যাবের অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার 

176
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: র‍্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা’সহ ০২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ হতে ৭২ বোতল ফেনসিডিল, ৯.৭ কেজি গাঁজা ও ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ০২ জন মাদক কারবারিকে আটক করেছে। এ সময় অপর একজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। আটককৃত আসামীরা হলো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গঙ্গানগর গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. রাব্বি (৩০), একই গ্রামের বাবুল মৃধার ছেলে আব্দুল ওয়াহেদ (১৮) এবং পলাতক আসামি হলো একই এলাকার আব্দুল মালেকের ছেলে মো. জুয়েল (৩২)। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি মো. রাব্বি (৩০) ও আব্দুল ওয়াহেদ (১৮) এবং পলাতক আসামি মো. জুয়েল (৩২) পরস্পর যোগসাজশে একটি বিশেষ কৌশলে অবৈধ মাদকদ্রব্য ৭২ বোতল ফেনসিডিল, ৯.৭ কেজি গাঁজা ও ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রয়ের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামে অবস্থানকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব ১১, সিপিএসসি কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ১৬ জুন (সোমবার) সন্ধ্যায় রুপগঞ্জ থানার গঙ্গানগর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আসামীদ্বয়কে উল্লিখিত মাদকসহ গ্রেফতার করেন। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজশে জব্দকৃত মাদকদ্রব্য (ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা) বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজেদের হেফাজতে রেখেছিল। তারা আরো জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। পরবর্তী আইনী ব্যবস্থার জন্য আটককৃত আসামিদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।