আড়াইহাজারে জামায়াতের গনসংযোগে সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে সমাবেশ

233
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে জামায়াতের গনসংযোগে সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। গতকাল সোমবার বিকালে উপজেলার মডেল মসজিদ থেকে শুরু হয় মিছিলটি। পরে থানার সামনে এসে সমাবেশের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন জামায়াতের দক্ষিণের আমীর মাওলানা হাদিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ২ আসনের জামায়াত মনোনীত  প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা, উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলাম, জামায়াত নেতা তৌফিকুর রহমান ও সাইফুল ইসলাম প্রমুখ। সমাবেশে আগামী ২৪ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে আল্টিমেটাম  দেওয়া হয়। নতুবা আরো কঠিন কর্মসূচী দেওয়া হবে।
প্রসঙ্গত, গত শনিবার আড়াইহাজার উপজেলার মাহমুদুর ইউনিয়নের গহরদী বাদশার বাড়ী এলাকায় জামায়াতের গনসংযোগ ও পথ সভায় হামলা করে বিএনপির নামধারী একদল সন্ত্রাসী।