স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে ঢাকা সিলেট মহাসড়কের পাঁচরুখী ফকির বাড়ির সামনে চট্টগ্রাম মেট্রো ১১-৩৫২৪ একটি ট্রাক ও ঢাকা মেট্রো গ ৩১-৪৬৮১ একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুজন আহত হয়েছেন। বুধবার (১১ জুন ) বিকাল ৩ টায় এই দুর্ঘটনা ঘটে। এতে নরসিংদী জেলার পূবায় থানার কান্দাপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে রিফাত (২৫) ও অজ্ঞাত পিতার ছেলে সিফাত (৩৫) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন।
জানা যায়, ঢাকাগামী প্রাইভেট কার ও চট্টগ্রাম থেকে আগত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে থাকা দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, একটি ট্রাক ও প্রাইভেট কারের ধাক্কা লেগেছে। দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা দুইজন গুরুতর আহত হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।



