আড়াইহাজারে কীটনাশক (কেরির বড়ি) খেয়ে আত্মহত্যা

615
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে কীটনাশক (কেরির বড়ি) খেয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ৯ জুন দিবাগত রাত দুইটায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩০)। সে উপজেলার হাইজাদী ইউনিয়নের সিংহদী গ্রামের হাসমত আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম বিভিন্ন কারনে মানসিক অশান্তিতে ভোগছিলেন। তার গর্ভবতী স্ত্রী নিজ বাবার বাড়ীতে ছিলেন । একা ঘরে রাত ২ টার দিকে সে কীটনাশক (কেরির বড়ি) সেবন করে। পরিবারের লোকজন টেরপেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। ঘটনাটি গভীর রাতে হওয়ার কারণে হাসপাতালে নেয়ার জন্য যানবাহন ব্যবস্থা করার পূর্বেই রাত আড়াইটায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় আড়াইহাজার থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।