বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, মুসলিম জাতির পিতা ইবরাহীম আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা অন্যায় অসত্য অনাচার জুলুমবাজির বিরুদ্ধে বিরোচিত সংগ্রাম করে যাবে।
তিনি আজ ৯ জুন সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
হাইজাদি ইউনিয়ন সভাপতি মুহাম্মদ সোলায়মান মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি কাজী জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ইলিয়াস মোল্লা, মাওলানা আশরাফুল ইসলাম, আড়াইহাজার উপজেলার সাবেক আমীর মোতাহার হোসাইন, উপজেলা দক্ষিণ আমীর মাওলানা হাদিউল ইসলাম, উপজেলা সেক্রেটারী তৌহিদুল ইসলাম, আড়াইহাজার পৌরসভার সভাপতি মুহাম্মদ নূরুল আমিন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, কুরবানির শিক্ষা হচ্ছে, নিজের আমিত্ব পরিহার করে আল্লাহর সামনে নিজেকে সমর্পন করা।
তিনি বলেন, সন্ত্রাস চাদাবাজী, দখলবাজি ও দূর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব দরকার। জামায়াতে ইসলামী এমন একদল সৎ দক্ষ নেতৃত্ব ও কর্মী বাহিনী তৈরির আন্দোলন করছে।
বিশেষ অতিথির বক্তব্যে ইলিয়াস মোল্লা বলেন, আড়াইহাজারসহ গোটা বাংলাদেশকে বিগত সতের বছর সন্ত্রাসের জনপদে পরিণত করা হয়েছিলো। এ থেকে মুক্তি পেতে সকলকে ইসলামী আদর্শের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।



