বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উদ্যোগে ৯ জুন রোজ সোমবার সকাল ১০ টায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি প্রিন্সিপাল মহিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি ডাক্তার আশিকুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালাপাহাড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান ডাক্তার আব্দুল মালেক, পরিচালক দি বারাকাহ হাসপাতাল মদনপুর। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মোতাহার হোসেন ভূইয়া, আড়াইহাজার পৌরসভা জামায়াতের সভাপতি মোহাম্মদ নুরুল আমিন
এসময়ে আরও উপস্থিত ছিলেন ইউনিয়নে সকল ওয়ার্ড সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ সহ এলাকায় গন্য মান্য ব্যক্তিবর্গ। বিপুল সংখ্যক সমর্থক উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।



