বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের উদ্যোগে ৮ জুন রোজ রবিবার বিকাল ৫ টায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি শাহীন কাদির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মুমিনুল হক সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা।
বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন উপজেলা উত্তরের জামায়াত আমির মাওলানা মনিরুল ইসলাম, আড়াইহাজার উপজেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মোতাহার হোসেন ভূইয়া, ইসলামি ছাত্র শিবিরের উপজেলা উত্তরের সভাপতি বেলাল হোসাইন, গোপালদী পৌরসভা জামায়াতের সভাপতি আলমগীর হোসেন ভূইয়া।
এসময়ে আরও উপস্থিত ছিলেন ইউনিয়নে সকল ওয়ার্ড সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ সহ এলাকায় গন্য মান্য ব্যক্তিবর্গ। বিপুল সংখ্যক সমর্থক উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।



