বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা দক্ষিণ এর উদ্যোগে ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে মোট ৬ টি পশু কুরবানী করা হয় এবং অসহায় ও বঞ্চিত মানুষের মাঝে তা বিতরণ করা হয়।
এই বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কুরবানির গোশত বিতরণ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী নারায়ণগঞ্জ ২ ও জেলা সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম, উপজেলা বাইতুল মাল সম্পাদক প্রফেসর আজিজুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়াইহাজার পৌরসভা জামায়াতের সভাপতি নুরুল আমিন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের সহ সভাপতি আবু তাহের মোল্লা, পৌরসভা সেক্রেটারি মোস্তফা সারোয়ার, পৌরসভার ৭ নং ওয়ার্ড সভাপতি ডায়মন্ড আলী আজগর, ৩ নং ওয়ার্ড সভাপতি সোহেল তানভীর, ৪ নং ওয়ার্ড সভাপতি সানাউল্লাহ মিয়া, ৮ নং ওয়ার্ড সেক্রেটারি কাজী মারুফ, ইসলামি ছাত্র শিবিরের সাবেক থানা সভাপতি দেওয়ান মোহাম্মদ সাজিদ।
এ সময়ে প্রধান অতিথি সকলের সাথে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী দিনে এদেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য জামায়াতের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রদান করার জন্য আহবান জানান।



