বিশেষ প্রতিনিধি:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাত্রসমাজ ও দেশ বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনসাধারণের প্রতি ছাত্র জমিয়ত বাংলাদেশ আড়াই হাজার উপজেলা শাখার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ঈদুল আজহা কেবল একটি উৎসব নয়—এটি হচ্ছে ইবরাহিম (আ.) ও ইসমাইল (আ.)-এর সেই অনন্য ত্যাগ ও আনুগত্যের প্রতীক, যা চিরকাল মানুষের আত্মশুদ্ধি, ঈমানের দৃঢ়তা এবং আল্লাহর প্রতি নিঃশর্ত ভালোবাসার বার্তা বহন করে। এ ঈদ আমাদের শিক্ষা দেয়—নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে আসল মুক্তি, আর পরস্পরের মাঝে সহমর্মিতা গড়ে তোলাই ঈদের প্রকৃত উদ্দেশ্য।
এই দিনে আমরা যেন কেবল পশু কোরবানিতেই সীমাবদ্ধ না থাকি; বরং নিজেদের অহংকার, হিংসা, হানাহানি ও বিভেদের মতো নৈতিক দূষণ থেকেও আত্মত্যাগ করতে পারি। আসুন সকলে মিলে দরিদ্র-অসহায় ভাইদের মুখেও হাসি ফোটাতে ঈদের আনন্দ ভাগ করে নেই। গড়ে তুলি মানবিকতা ও ন্যায়ভিত্তিক একটি সমাজ, যেখানে ইসলামের শান্তিপূর্ণ চেতনা প্রতিষ্ঠিত হয় প্রতিটি স্তরে।
আল্লাহ্ তাআলা আমাদের কোরবানি কবুল করুন, ঈদকে করুন কল্যাণের বাহক এবং আমাদের ব্যক্তিজীবন, সমাজ ও দেশকে বরকতময় করে তুলুন।
শুভেচ্ছান্তে:
মুহাম্মদ উসামা বিন হানিফ
সভাপতি ছাত্র জমিয়ত বাংলাদেশ আড়াইহাজার উপজেলা শাখা



