ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

229
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। বৃহস্পতিবার (৫ জুন) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত এই অভিযান চলে।

এসময় গোপালদী, রামচন্দ্রদি, বিশনন্দিসহ বিভিন্ন সড়কে যাত্রীবাহী যানবাহনে উঠে যাত্রীদের সাথে কথা বলে অভিযোগের ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন। পাশাপাশি সেনাবাহিনীর একটি দল ও অন্য একটি অভিযান পরিচালনা করেন। এর আগে উপজেলার বিভিন্ন রোডে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। এই অভিযানে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী বিক্রি করার দায়ে ঢাকা কাবাব ২ কে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন নঈম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।