ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে কেরির বড়ি (বিষ) খেয়ে এক মহিলা আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৬ মে ( সোমবার) বিকেলে আত্মহত্যার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার মোছা. খাদিজা বেগম (৫০) কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করেন। খাদিজা বেগম ঐ এলাকার মৃত সেলু মিয়ার স্ত্রী ।
খাদিজা কেরির বড়ি ( বিষ) খেয়ে অসুস্থ হয়ে পড়লে তার আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আত্মীয়-স্বজন তাকে ইউ এস বাংলা হসপিটাল,রূপগঞ্জে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার আত্মীয়-স্বজন লাশ বাড়িতে নিয়ে আসে। এই বিষয়ে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। প্রাথমিকভাবে জানা যায় খাদিজা মানসিক রোগী ছিলেন। মানসিক রোগে আক্রান্ত হয়ে কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করে। তারপরও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য লাশ সরকারি ভিক্টোরিয়া হাসপাতাল নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।



