কুরআন সুন্নাহর আলোকে নিজেদের নৈতিক মান উন্নত করতে হব : মমিনুল হক সরকার

243
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, মহাগ্রন্থ আল কুরআন মানবতার জন্য মহান আল্লাহর পক্ষ হতে একমাত্র মুক্তি ও হেদায়াতের পথ নির্দেশিকা। কুরআনের বাস্তব প্রতিচ্ছবি হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন সুন্নাহর আলোকে নিজেদের নৈতিক মান উন্নত করার জন্য তিনি জামায়াতে ইসলামীর কর্মীদের প্রতি আহ্বান জানান।

আজ ২৩ মে জুমাবার সকালে জামায়াতে ইসলামী আড়াইহাজার দক্ষিণ থানা কর্তৃক আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে তিনি এ বক্তব্য রাখেন। থানা আমীর মাওলানা হাদিউল ইসলামের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি তৌফিক হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ইলিয়াস মোল্লা, প্রকৌশলী আবদুল বাকী প্রমূখ।