ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৮ মে (রবিবার) রাতে উপজেলার ছনপাড়ায় অবস্থিত জাপানি ইকোনমিক জোন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত শ্রমিকের নাম মো. হাবিবুর রহমান(৩২) । সে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শুকনাকাঠি গ্রামের নাসির মাতাব্বরের ছেলে । আড়াইহাজার থানাধীন ছনপাড়া এলাকায় জাপানি ইকোনমিক জোন, ইউডিসি কনষ্টাকশন লি. এর ড্রেন নির্মান কাজ করাকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন এক শ্রমিক।
এদিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ১০০ সজ্জা বিশিষ্ট জেলা হাসপাতাল নরসিংদী নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে। মৃত লাশ বর্তমানে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে রয়েছে।



