সোনারগাঁওয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত ১০ শিক্ষার্থী

189
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি স্কুলে হঠাৎ ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে সাত জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুরে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দুপুরে ক্লাস চলাকালীন প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করে। তার পরই একে একে ১০জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিকেলে পরিবারের লোকজন তাদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সাত জনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাহমিনা আক্তার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা শ্বাসকষ্টে আক্রান্ত। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢামেকে পাঠানো হয়েছে।