আড়াইহাজারে জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত

237
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: ১৭মে (শনিবার) বাদ আছর আড়াইহাজার উপজেলা উত্তরের  অফিসে  আড়াইহাজার উপজেলা জামায়াতের উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগ রুকন বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আড়াই হাজার উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলাম। বৈঠক পরিচালনা করেন উপজেলা দক্ষিণ এর আমীর মাওলানা হাদিউল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা জামায়াতের মুহতারাম আমীর মুমিনুল হক সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা।

বৈঠকে উপজেলা উত্তর ও দক্ষিণ এর সকল রুকনগন উপস্থিত ছিলেন। উক্ত বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়।

এসময়ে প্রধান অতিথি মুমিনুল হক সরকার বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত  সবচেয়ে উত্তম  আদর্শ ও চরিত্র নিয়ে  অংশ গ্রহণ করার পরিকল্পনা নিয়েছে।
আপনারা সকলে আর্থিক ও মানসিক প্রস্তুতি নিন। ইসলাম বিজয়ের জন্য যোগ্য প্রার্থী বাছাই করে  প্রতিটি কেন্দ্র কমিটি করার আহবান জানান তিনি।