বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিএনপি নেতাকর্মীদের কঠোর সতর্কবার্তার মাধ্যমে নির্দেশনা দিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আমি আজহারুল ইসলাম মান্নান নির্যাতিত সকলের। আমি বিশ্বাস করি তৃণমূলের ভালোবাসার মান্নান। আমি সকলের সাথে এক কাঁতারে দাঁড়িয়ে মিলেমিশে সবাইকে ঐক্যবদ্ধ রাজনীতি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি এবং করছি। আমার সাথে দীর্ঘদিনের রাজপথে যেসকল নেতৃবৃন্দ ঘাম জড়িয়েছেন তাদের প্রাণ ভরে বিশ্বাস করি তথাপি আপনাদের সাথে যে সকল লোকজন এসে আমার সাথে সাক্ষাৎ করে তাদেরও আমি যৌক্তিক কারণে আমার দলের কর্মী ভাবি।
কিন্তু অতি সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, আমার দলের দায়িত্বশীল কিছু নেতৃবৃন্দের অসচেতনতার কারণে বিতর্কিত কিছু লোক আমার অজ্ঞাতসারে আমার আশেপাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে যাচ্ছে যা সোশ্যাল মিডিয়ায় প্রচারণার মাধ্যমে আমাকে অত্যন্ত বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিচ্ছে। অথচ আপনারা দায়িত্বশীল ও দলের প্রতি কমিটেড হলে এমনটি হওয়ার কথা ছিলো না। সুতরাং যাদেরকে সাথে নিয়ে আসবেন তার অতীত রাজনৈতিক পরিচয় নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই আপনার।
আজ থেকে আমি স্পষ্ট বলে দিতে চাই, যদি অদূর ভবিষ্যতে কোন ইউনিট নেতৃবৃন্দের অবহেলার কারণে দল এবং আমাকে বিব্রতকর পরিস্থিতি মোকাবিলা করতে হয় তাহলে তার ও তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মনে রাখতে হবে যারা আমাদের ভাইদের রক্তে রাজপথ রঞ্জিত করেছে তারা এখন কোনভাবেই আমাদের সহযোদ্ধা হতে পারে না।



