ফেসবুকে ফলো করুন
বিশেষ প্রতিনিধি: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আড়াইহাজার উপজেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা ওবায়দুল্লাহর পিতা আজ বাদ ফজর ইন্তেকাল করেন। এতে গভীর শোক প্রকাশ করেন উপজেলা জমিয়ত এর সভাপতি আলহাজ্ব মাওলানা মাসরুর আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার গিয়াসুদ্দিন । আজ ৪ মে (রবিবার) এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দোয়া করেন আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারকে, সবরে জামিল করার তাওফিক দান করেন এবং মরহুমকে জান্নাতের উঁচু মাকাম দান করেন।
বার্তা প্রেরক:
মুহাম্মাদ উসামা বিন হানিফ
ছাত্র বিষয়ক সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আড়াইহাজার উপজেলা শাখা।



