বিশেষ প্রতিনিধিঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আড়াইহাজার উপজেলার শাখার পক্ষ থেকে নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রতিবেদন এবং কমিশন বাতিলের দাবিতে ও ৩ মে হেফাজতের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে একটি গন মিছিলের আয়োজন করা হয়। শুক্রবার বাদ জুমআ অনুষ্ঠিত গনমিছিল শেষে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়ত এর সভাপতি আলহাজ্ব মাওলানা মাসরুর আহমদ। মিছিলটি আড়াইহাজার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে আড়াই হাজার উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো প্রদক্ষিণ করে আড়াইহাজার কেন্দ্রীয় শহিদ মিনার এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা জমিয়ত এর সভাপতি আলহাজ্ব মাওলানা মাসরুর আহমদ, সহ সভাপতি মাওলানা আবুল হাসেম, সহ সভাপতি ক্বারী আব্দুল হক, প্রচার সম্পাদক মাওলানা উমর ফারুক, অর্থ সম্পাদক মাওলানা ইসমাইল হোসাইন, উপজেলা জমিয়ত এর যুব বিষয়ক সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ও উপজেলা ছাত্র জমিয়ত এর সভাপতি মুহাম্মদ উসামা বিন হানিফ।
সভায় বক্তব্যে বক্তারা বলেন, পঁচান্নব্বই শতাংশ মুসলমানের দেশে নারী বিষয়কসংস্কার কমিশন কর্তৃক যে সংস্কার রিপোর্ট পেশ করা হয়েছে তা সম্পূর্ণ কোরআন বিরোধী। তা অবিলম্বে বাতিল করতে হবে। বক্তারা সবাইকে হেফাজতের সমাবেশে যোগদানের জন্য আহ্বান জানান।
হেফাজতের গণসমাবেশ সফল করার লক্ষ্যে আড়াইহাজারে জমিয়তে ইসলামের বিক্ষোভ মিছিল
ফেসবুকে ফলো করুন



