আড়াইহাজারে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিয়াজ গ্রেফতার

377
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রিয়াজ (২৫) নামে এক নেতাকে গ্রেফতার করেছে থানা পু‌লিশ। বুধবার (৩০ এপ্রিল) বিকালে উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তাকে ‌গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন‌ বলেন, গ্রেফতারকৃত রিয়াজ উপজেলার বগাদি কান্দাপাড়া এলাকার শামসুল হক মাস্টারের ছেলে। তিনি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।