আড়াইহাজারে ঘর নির্মাণের জন্য জামায়াতের অনুদান প্রদান

280
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা দক্ষিণ এর আমীর মাওলানা হাদিউল ইসলাম হাইজাদী ইউনিয়নের সিংহদী কান্দা গ্রামে জামায়াতের পক্ষে গনসংযোগ করতে গেলে ঐ গ্রামের পিয়ারা বেগম নামে এক অসহায় বৃদ্ধ মহিলার দোকানে চা পান করতে করতে দোকনদার মহিলার সার্বিক খোঁজ খবর নেন।

ভদ্র মহিলা বিধবা। ছোট ছোট ২ জন ছেলে নিয়ে রাস্তার পাশে একটি ছাবড়া ঘরে চা বিক্রি করে সংসার চলে। এটাই তার একমাত্র বসত বাড়ি।একটু বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে।

সামান্য আয়ে তার জীবন অনেক কষ্টে কাটাচ্ছে।সার্বিক খোঁজ খবর নিয়ে আমির  তার ঘর মেরামত করার জন্য আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেন এবং তাকে আড়াইহাজার উপজেলা দক্ষিণ জামায়াতের অফিসে আসতে বলেন।

৩০ শে এপ্রিল রোজ মঙ্গলবার দুপুর ২ টায় পিয়ারা বেগম জামায়াতের অফিসে আসলে উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম তাৎক্ষনিক ভাবে তা অনুমোদন করে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময়ে উপজেলা আমির এমন একটি অসহায় পরিবারের জন্য কিছু সহায়তা করতে পেরে মহান রাব্বুল আলামিনের নিকটে শুকরিয়া আদায় করেন।

তিনি বলেন, আগামী দিনে জামায়াত এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতা পেলে অসহায় মানুষের দায়িত্ব নিবে ইনশাআল্লাহ।