মজুরী বৃদ্ধিসহ ৪ দফা দাবীতে আড়াইহাজারে পাওয়ারলুম শ্রমিকদের বিক্ষোভ , সড়ক অবরোধ, ইউএনও’র হস্তক্ষেপে আন্দোলন প্রত্যাহার

387
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারের   গোপালদীতে   পাওয়ারলুম   শ্রমিকদের   মুজুরী বৃদ্ধিসহ   ৪   দফা   দাবীতে     হাজার   হাজার   পাওয়ারলুম   শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে ৩টি সড়ক অবরোধ করে রাখেন। মঙ্গলবার সকাল ১০টা   থেকে   এই   বিক্ষোভ   শুরু   হয়।   পরে   ১১টা   থেকে   আড়াইহাজার -গোপালদী, আড়াইহাজার-মানিকপুর, গোপালদী-মাধবদী সড়ক বন্ধ করে   দেয়।   পরে   সন্ধ্যা   ৬টায়     আড়াইহাজার   উপজেলা   নির্বাহী অফিসার   মো:   সাজ্জাত   হোসেনের   হস্তক্ষেপে   শ্রমিকরা   আন্দোলন প্রত্যাহার করে নেন। বিক্ষোভ মিছিলে পাওয়ারলুম শ্রমিকরা জানান, প্রতি গজে এক টাকা করে বৃদ্ধি, দুই ঈদে বোনাস ভাতা সর্বনিম্ম ৪ হাজার টাকা, কারখানায় কাজ করা অবস্থায় কোন শ্রমিকের দূর্ঘটনা ঘটলে চিকিৎসার যাবতীয় দায়ভার মালিকপক্ষকে বহন ও কারখানা থেকে কাজ শেষে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে গিয়ে যেকোন মূহুর্তে অসুস্থ হতে পারে তা মালিক পক্ষকে বহন করতে হবে। এই দাবী নিয়ে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩টি সড়ক অবরোধ করে রাখে। এতে দূর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রীগণ। অনেকে পায়ে হেটে গন্তব্য স্থানে পৌছতে হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন, সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ নঈম উদ্দিন, সেনাবাহিনী ঘটনাস্থলে যান। আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন জানান, আমরা পাওয়ারলুম মালিক, শ্রমিক ও এলাকার লোকদের সাথে নিয়ে শ্রমিকদের দাবী মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন। ইউএনও’র আশ্বাসে শ্রমিক নেতারা বুধবার থেকে কাজে যোগদানের জন্য শ্রমিকদের আহ্বান জানান।