আড়াইহাজারে জামায়াতের সহযোগী সমাবেশ অনুষ্ঠিত

276
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: ২৬ শে এপ্রিল রোজ শনিবার বাদ আছর থেকে রাত ৮ টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা উত্তরের বিশনন্দী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এর উদ্যোগে এক বিশাল সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিশনন্দী ইউনিয়ন জামায়াতের সভাপতি জাকির হোসেন। সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহীন কাদির।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ ২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলাম।

উক্ত সমাবেশে উত্তরের সকল ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় ১০০০ সহযোগী সদস্য সম্মেলনে অংশ গ্রহণ করেন।