স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা দক্ষিণ এর সমাজ কল্যাণ বিভাগ এর উদ্যোগে ২৬ এপ্রিল (শনিবার) বাদ আছর উপজেলা জামায়াতের অফিসে আড়াইহাজার পৌরসভার বিভিন্ন এলাকার ৬ জনকে চিকিৎসা বাবদ নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা দক্ষিণ জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোস্তফা সারোয়ার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও বাইতুল মাল সম্পাদক প্রফেসর আজিজুল হক, আড়াইহাজার পৌরসভার সভাপতি নুরুল আমিন, পৌরসভার সহ সভাপতি আবু তাহের মোল্লা, পৌরসভার বাইতুল মাল সম্পাদক মানিক মিয়া, পৌরসভার সাহিত্য সম্পাদক কামরুল হাসান মন্জু।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন পৌরসভার ৭ নং ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ আল আমীন সহ পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা হাদিউল ইসলাম বলেন , জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে মানুষের মৌলিক চাহিদা সমুহ যেমন খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এগুলো নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। চিকিৎসা সেবা ফ্রী করা হবে। মানুষ অনাহারে থাকবে না,গৃহ হীন থাকবে না, কেউ অশিক্ষিত ও বেকার থাকবে না। কারো উপর জুলুম ও অবিচার করা হবে না। এমন একটি সোনার বাংলা দেখতে হলে আমাদেরকে আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থন করতে হবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সকলের হাতে অনুদান তুলে দেন।



