আড়াইহাজারে  পিকআপের ধাক্কায় অটোরিকশা চালক  নিহত

336
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় একজন অটো রিক্সা চালক নিহত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটায় উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় আড়াইহাজার থেকে মদনপুরগামী একটি পিক আপের ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে। নিহত অটো রিক্সা চালকের নাম রমযান আলী (৫৫) । সে উপজেলার হাইজাদী ইউনিয়নের নয়াপাড়া এলাকার  মৃত আলমাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় পিকআপ আড়াইহাজারের দিকে যাওয়ার পথে  অটোরিকশাটিকে ধাক্কা দিলে  রমজান গুরুতর আহত হয়।

পরের স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। স্বজনরা তাকে পঙ্গু হাসপাতালের নিয়ে যাওয়ার সময় পথে বিকাল ৪ টার দিকে তিনি মারা যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনা নিশ্চিত করেন।