আড়াইহাজারে মোটরসাইকেলের ধাক্কায় পাওয়ারলুম শ্রমিক নিহত, চালকের বাড়ীতে শ্রমিকদের হামলা

323
Do not let children ride a motorcycle before enough age. because of our negligence would result in losing baby forever.
ফেসবুকে ফলো করুন

ষস্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ার হোসেন (৩৮) নামে এক পাওয়ারলুম শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার গোপালদী পৌরসভার মাধবদী— গোপালদী সড়কের উলুকান্দী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার মাধবদী থানার চরভাসানিয়া গ্রামের মৃত সোবহানের ছেলে। এই ঘটনায় বিক্ষুদ্ধ পাওয়ারলুম শ্রমিকরা মোটরসাইকেলের মালিক ইমনের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে।
গোপালদী তদন্ত কেন্দ্রের এ এস আই আমিনুল ইসলাম জানান, নিহত আনোয়ার পাওয়ারলুম শ্রমিক হিসেবে উলুকান্দিতে কাজ করে। কাজের ফাঁকে ভোরে দোকানে নাস্তা করতে যায়।

এ সময় সদাসদী গ্রামের মোটরসাইকেল চালক ইমন সাথে একজন নারী নিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আনোয়ার হোসেনকে ধাক্কা দেয়। উক্ত ঘটনায় আনোয়ারসহ ৩ জন গুরুতর আহত হয়। এ সময় পাওয়ারলুমের অন্যান্য কর্মচারীগণ এবং স্থানীয় জনগণ আনোয়ারকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নিউরো সাইন্স ঢাকাতে রেফার্ড করলে উক্ত হাসপাতালে নেওয়া হয়।নিউরো সাইন্স ঢাকা হতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে আনোয়ার মারা যায়। উক্ত ঘটনায় গোপালী ফাঁড়ী পুলিশ লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করে পোস্টমর্টেমের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল নারায়ণগঞ্জে প্রেরণ করা হয়। এই ঘটনায় শ্রমিকরা ইমনের বাড়ীতে মঙ্গলবার সকাল ৮টার দিকে হামলা চালিয়ে ভাংচুর করে। তবে তার সাথে থাকা নারীর পরিচয় পাওয়া যায়নি। আহত মোটরসাইকেল চালক ইমন ও তার সাথে থাকা নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।