ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাগর হাসান (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (২১ এপ্রিল) রাতে উপজেলার মাহমুদ ইউনিয়নের কল্যান্দী এলাকার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে মাহমুদপুর ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ একাধিক অপরাধের মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশের একটি অভিযানিক দল রবিবার রাত ৩ টায় কল্যান্দী এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গ্রেফতারের পর সাগর হাসান কে আদালতে পাঠানো হয়েছে।



