২৪ ঘন্টার মধ্যে রুপগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার মামলার আসামি গ্রেফতার

291
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের “সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা” মামলার  আসামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

জানা যায় যে, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানার জগন্নাথপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আব্দুল করিম নারায়ণগঞ্জের রূপগঞ্জের আউখাবে জমির আলীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছিলেন। গত ১১ এপ্রিল সকাল ৯ টায় তার শিশু কন্যা (৪ বছর ৬ মাস) আউখাব এলাকার তার ভাড়াটিয়া বাসার পার্শ্বে সবুজের মুদি দোকানের সামনে গেলে মো. হাসান (৩৫) শিশুটিকে মজা খাওয়ার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী মর্তুজাবাদ রাস্তার পার্শ্বে নির্জন স্থানে নিয়া শিশুটির পরনের কাপড় খুলে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। তখন শিশুটি ভয় পেয়ে ডাক চিৎকার করলে পথচারী লোকজন শিশুটিকে উদ্ধার করে এবং এই সময় আসামী পালাইয়া যায়। পরে শিশুটিকে উদ্ধার কে  চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওআইসিতে ভর্তি করানো হয়। এরই প্রেক্ষিতে শিশুটির পিতা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত হাসান কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার গতিয়সব গ্রামের মৃত কফিলের ছেলে। বর্তমানে সে জেলার রুপগঞ্জের ভুলতা আউখাব এলাকায় বসবাস করছে।

এই জঘন্যতম ও ববর্বরোচিত ঘটনাটি ঘটার পরই এর সাথে জড়িত পলাতক আসামীকে গ্রেফতারের জন্যে র‍্যাব-১১, নারায়ণগঞ্জ অভিযান পরিচালনা করে। এরই প্রেক্ষিতে নিজস্ব গোয়েন্দা নজরদারি মাধ্যমে র‍্যাব- ১১, সিপিএসসি কোম্পানি, আদমজীনগর, নারায়নগঞ্জ এর একটি আভিযানিক দল ১২ এপ্রিল (শনিবার ) নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার এন জেড টেক্সটাইল এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো. হাসান (৩৫) কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী মো. হাসান (৩৫) এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।