মুহাম্মাদ উসামা বিন হানিফের পক্ষ থেকে আড়াইহাজারবাসীকে ঈদের শুভেচ্ছা

322
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। ঈদ সকলের মনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি। আপনার খুশির কারণে যেন অন্য কোন প্রাণী কষ্ট কিংবা মৃত্যু না হয়। ঈদের রাতে বাজি ফুটানো যেমন আমাদের শরীয়তে নেই, ঠিক তার বিপরীতে এটি একটি পাশ্চাত্যের কালচার। থার্টিফার্স্ট নাইট রাতে যেমন বাজি বা বোম ফোটালে পশুপাখির কষ্ট হয় ঠিক তেমনি ভাবে ঈদের রাতে ভাবছি ফুটালে পশুপাখি এবং বৃদ্ধ মানুষের কষ্ট হয়। আমরা নিজেরা এবং আমাদের ছোট ভাই বোন কিংবা সন্তানদেরকে বাজি ফুটানো থেকে বিরত রাখি। এই প্রত্যাশা ব্যক্ত করে আড়াইহাজারবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুগ্ম আহবায়ক ছাত্র জমিয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও আড়াইহাজার উপজেলার সভাপতি মুহাম্মাদ উসামা বিন হানিফ ।