ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল হক ডালিমকে আটক করেছে জেলা গােয়েন্দা পুলিশ (ডিবি)। ১৮ ফেব্রুয়ারি রাতে তাকে আটক করা হেয়েছ।
তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় একাধিক মামলা রয়েছে।
২০২২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন ফাইজুল হক ডালিম। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ২ বারের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন।
ডিবির অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, রাতে অভিযান পরিচালনা করে
তাকে আটক করা হয়। তিনি বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। এখনো তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।



