আড়াইহাজারে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক  কমিটির বিক্ষোভ

282
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে স্বেরাচারী দল আওয়ামীলীগ কতৃর্ক জুলাই গনহত্যার বিচার ও শিক্ষার্থীদের উপর ষড়যন্ত্রমূলক নৃশংস হামলার প্রতিবাদে সন্ত্রাসী সংগঠন আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক  কমিটির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন কর হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সহ—সমন্বয়ক, সকল শিক্ষার্থী ও জাতীয় নাগরিক  কমিটির সকল নেতাকর্মীরা।
এ সময় তারা বলেন, অনতিবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচার করতে হবে। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মাঠে থাকবে। ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। আমরা এ সরকারের কাছে অতি দ্রুত বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার জোরদাবী জানাই।