রামচন্দ্রদীর শীর্ষ মাদক ব্যবসায়ী রুবেল সিকদার আটক

368
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে ১০/১২ মামলার আসামী, শীর্ষ মাদক ব্যবসায়ী রুবেলকে (৩৫) গ্রেফতার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোপালদী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে রামচন্দ্রদী গ্রামের বসু সিকদারের ছেলে।

গোপালদী তদন্ত কেন্দ্রের এএসআই আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোপালদী বাজার এলাকায় একটি অভিযান চালানো হয়। এতে ১০/১২ মামলার মাদক ব্যবসায়ী রুবেলকে আটক করা হয়। পরে তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।