আড়াইহাজারে র‌্যাবের হাতে যুবলীগ নেতা গ্রেপ্তার

809
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ । ১১ ফেব্রুয়ারি ( মঙ্গলবার) সন্ধ্যার পর সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত উপজেলা যুবলীগ নেতা রিপন (৩৫)  গোপালদী পৌরসভার লক্ষিবর্দী গ্রামের ফজর আলীর ছেলে।

এলাকাবাসী জানান, গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে  বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।