খালিযারচরে সেচ পাম্পের মোটরে জড়িয়ে শিশুর মৃত্যু

168
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোটার :নারায়ণগঞ্জের আড়াইহাজারে সকলের অজান্তে চলন্ত সেচ পাম্পের মোটরে জড়িয়ে হোসাইন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার মেঘনা নদী বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকায় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে। নিহত সুমন ওই এলাকার রাজু মিয়ার ছেলে।

জানা গেছে, ওই এলাকার মোস্তফার ছেলে কামাল তার সেচ মেশিন চালু রেখে ইরি বোরো ধানের সেচ প্রকল্পের জমিতে পানি সেচ দেয়ার জন্য যায়। এ সময় শিশু হোসাইন সকলের অজান্তে সেচ মোটরের সাথে জড়িয়ে মারা যায়। পরে এলাকাবাসি দেখতে পায়, হোসাইন মৃত অবস্থায় চলন্ত সেচ মোটর ও পাম্পের সাথে ঘুরছে। তারা হোসাইনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং পুলিশ ও গণমাধ্যমকে জানায়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, মর্মান্তিক এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।