সোনারগাঁওয়ে ট্রান্সপ্ল্যান্ট এর মাধ্যমে চারা রোপণ উদ্ভোধন

124
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন কার্যক্রমের উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের বশিরগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি পালন করা হয়।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ শাহ আলম।

কৃষক সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, অতিরিক্ত উপ-পরিচালক মুহাম্মদ জহিরুল হক, অতিরিক্ত কৃষি অফিসার মো. মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ জামান, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বশিরগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আল মুজাহিদ মল্লিক, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল হাসান প্রমুখ। এসময় স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষি খাতকে আধুনিক ও সময়োপযোগী করতে ট্রান্সপ্লান্টার ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা কৃষকদের শ্রম ও সময় বাঁচাতে সহায়ক হবে। ট্রান্সপ্লান্টারের মাধ্যমে প্রতিদিন ২০ থেকে ২৫ বিঘা জমিতে চারা রোপণ করা সম্ভব। কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের বিনামূল্যে সার, বীজ, চারা রোপণ ও ধান কাটার সুবিধা দেওয়া হচ্ছে।