স্বরলিপি পাবলিকেশন থেকে প্রকাশিত কবি এস টি আব্দুল্লাহ আল মামুনের একক কাব্যগ্রন্থ “আর্তনাদ “ 

293
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিবেদক: অমর একুশে বইমেলা-২০২৫ উপলক্ষে তার রচিত এ কাব্যগ্রন্থটি পাওয়া যাবে স্বরলিপি পাবলিকেশন এর স্টলে , স্টল নাম্বার ১৪৯ ,সোহরাওয়ার্দী উদ্যান।

  এই বিশিষ্ট লেখক ও কলামিস্টের রয়েছে মোট ২৬ টি যৌথ কাব্যগ্রন্থ।
আর্তনাদ কাব্যগ্রন্থের পরিবেশকঃ বিশ্ব সাহিত্য ভবন মেলা প্রকাশনী
অনলাইন পরিবেশকঃ www.rokomari.com
Visit:https://www.rokomari.com/book/450380/artonad?
কবি পরিচিতিঃ
এস টি আবদুল্লাহ আল মামুন
কবি এস টি আবদুল্লাহ আল মামুন ১৯৮৪ সালের ১৫
ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত কালাপাহাড়িয়া গ্রামের সমভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা-
আব্দুর রাজ্জাক (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, ২১ নং কালাপাহাড়িয়া সরকারি
প্রাথমিক বিদ্যালয় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ ,মানিকারচর বঙ্গবন্ধু কলেজ), মাতা-মমতাজ বেগম। যিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বরত প্রধান শিক্ষক ।
কবি এস টি আব্দুল্লাহ আল মামুন আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের অতন্ত‍্য সুপরিচিত পরিবারের সদস্য । তার দাদা মরহুম মমতাজ উদ্দিন প্রধান এবং বড় চাচা মরহুম নোয়াব মিয়া চেয়ারম্যান এই ইউনিয়নের একাধিক বারের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন।
এস টি আব্দুল্লাহ আল মামুন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এইচ এস সি পাশ করে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ( ভাষা ও সাহিত্য) বিষয়ে সফলতার সাথে অনার্স ও মাস্টার্স করেন ।
বর্তমানে তিনি একটি সুনামধন্য প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের শিক্ষকতার পাশাপাশি দৈনিক
ইত্তেফাক পত্রিকার শিক্ষাবিভাগের কলামিস্ট। তিনি লেকচার JSC (২০১৮), SSC,
HSC একজন লেখক, ক্যাপ্টেন SSC (২০২০) এর একজন লেখক। কবি এস টি
আব্দুল্লাহ আল মামুনের লেখা লেখি শুরু হয় তার মামা কবি দীপ্ত হৃদ মতিনের
(বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব, অবসরপ্রাপ্ত) হাত ধরে। জাপান , ফ্রান্স সহ বিশ্বের নানান দেশের পত্রিকায় তার অসংখ্য লেখনী প্রকাশিত হয় ।তার যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ২৫ টি ।কবি এস টি আব্দুল্লাহ আল মামুন বই পড়তে খুব বেশি পছন্দ করেন ।তার নারায়নগন্জ ও ঢাকাতে আলাদা ভাবে ৩ টি ব‍্যাক্তিগত লাইব্রেরি আছে – সংগ্রহশালায় আছে হাজারো বই ।তিনি সাহিত্য ক্ষেত্রে অবদানের জন‍্য দেশি – বিদেশি অনেক সন্মাননা পেয়েছেন ।অবসর সময়ে তিনি English Language Trainer হিসেবে কাজ করেন – সফলভাবে শিক্ষার্থীদের দিয়েছেন English Language ও Grammar সম্পর্কে সুস্পষ্ট, সুসংগঠিত ও বিশুদ্ধ জ্ঞান । তার অধীনে English Language যারা শিখেছেন তারা নিজ দেশ সহ আমেরিকা , ইংল্যান্ডে এবং নানা দেশে প্রতিষ্ঠিত । এস টি আব্দুল্লাহ আল মামুন এরই মধ্যেই স্থান করে নেন “নারায়নগন্জ জেলার লেখক -সাহিত্যিক “ Referenceবইতে যা
নারায়নগন্জ জেলার সাহিত্যের একমাত্র Documentary বই ।তিনি ব্যক্তিগত জীবনে
বিবাহিত এবং এক সন্তানের জনক ।
কবি এস টি আব্দুল্লাহ মামুনের কাছে মা,মাতৃভূমি তথা কালাপাহাড়িয়া ইউনিয়ন অত‍্যন্ত পছন্দের ।