কালাপাহাড়িয়ায় জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

202
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাপাহাড়িয়া ইউনিয়নের উদ্যোগে ৭ ফেব্রুয়ারী আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে জনসভার প্রস্তুতি হিসাবে ইউনিয়ন জামায়াতের সভাপতি প্রিন্সিপাল মহিবুর রহমানের নেতৃত্বে এক বিশাল গন সংযোগের  আয়োজন করা হয়। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে অতিথিবৃন্দ শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত জনসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াছ মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাপাহাড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান, কেন্দ্রীয় ডক্টর ফোরামের সদস্য, মদনপুর দি বারাকাহ হাসপাতালের পরিচালক, বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডাক্তার মোহাম্মদ আবদুল মালেক।

আরও উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মোতাহার হোসেন ভূইয়া সহ ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।