বিশেষ প্রতিনিধি: শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অঙ্গ সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সোনারগাঁ উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ১০ জানুয়ারি মোহাম্মদ কামাল হোসেন ও মো. জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এবং মহাসচিব মো. জাকির হোসেন যৌথ স্বাক্ষরে এই আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন এবং চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জিয়াউর রহমানকে সদস্য সচিব করে ১৯ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়।
এসময় অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, বাংলাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সুযোগ-সুবিধা প্রাপ্তির প্রায় পুরোটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের মাধ্যমে অর্জিত হয়েছে। আমি আশাবাদী আগামীতে ক্ষমতায় আসলে আপনাদের দীর্ঘদিনের প্রাণের দাবি জাতীয়করণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমান মহোদয় পূরণ করবেন। আমাদের দলের চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিগত নির্বাচনী ইশতেহার অনুযায়ী বহুল কাঙ্ক্ষিত জাতীয়করণ করা এখন সময়ের ব্যাপার মাত্র।
মহাসচিব মো. জাকির হোসেন বলেন, আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বিএনপি সরকার গঠন করবে এবং খুব শীঘ্রই জাতীয়করণের সুখবর পাবেন বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, মো. আব্দুল মতিন, আতিক তালুকদার, সদস্যবৃন্দ হলেন শাহাজালাল, মো. ওবায়েদুর রহমান, মোখলেছুর রহমান, মো. আজহার হোসেন ভূঁইয়া, মো. শাহাজ উদ্দিন, মো. নুরুল আহাদ, মাহমুদা আক্তার, আব্দুল মালেক, মো. সেলিম মিয়া, মো. সালাহউদ্দিন, বুলবুল আহমেদ, মুহাম্মদ শহীদুল ইসলাম, আব্দুল বাতেন, সেলিম মিয়া।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব আব্দুল হাকিম, সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
এসময় আগামী ২০ জানুয়ারি শিক্ষক সমাবেশ সফল করার জন্য সকল শিক্ষক নেতৃবৃন্দকে আহ্বান জানানো হয়েছে।



