স্টাফ রিপোর্টার: ১১ জানুয়ারি ( শনিবার ) সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা দক্ষিণ জামায়াতের অফিসে উপজেলা দক্ষিণ জামায়াতের নেতৃবৃন্দের সাথে গন অধিকার পরিষদ আড়াই হাজার উপজেলার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জামায়াতের পক্ষে উপজেলা দক্ষিণ এর আমীর জনাব মাওলানা হাদিউল ইসলাম এর নেতৃত্বে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যবৃন্দ ও ইউনিয়ন সভাপতি গন উপস্থিত ছিলেন।
গন অধিকারের পক্ষে গন অধিকার পরিষদ আড়াইহাজার উপজেলার আহবায়ক জনাব আবির হাসানের নেতৃত্বে জেলা যুব অধিকার পরিষদের সভাপতি, উপজেলা গন অধিকার পরিষদের নেতৃবৃন্দ, উপজেলা যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময়ে উভয় দলের নেতৃবৃন্দের মধ্যে আড়াই হাজার উপজেলার উন্নয়ন ও রাজনৈতিক ভাবনা নিয়ে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ আলোচনা হয়।
আগামী দিনে কোন সৈরাচার ও জালেম শক্তি যেন আমাদের রাষ্ট্রের ক্ষমতা দখল করতে না পারে সে জন্য সমমনা সকল রাজনৈতিক দলের সাথে ঐক্য করতে উভয় দলের নেতৃবৃন্দের একমত পোষণ করেন এবং প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দাবি করে সরকারের প্রতি আহবান জানান।



