নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ

165
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: অবশেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে। এর আগে তিনি রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন।

বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ও প্রজননে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, এর আগেও একবার বর্তমান ডিসি মোহাম্মদ মাহমুদুল হক কে বদলি করে নতুন ডিসি পদায়ন করা হয়েছিল যা পরে স্থগিত করা হয়।