হত্যা মামলায় জাকির খান বেকসুর খালাস

280
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বেকসুর খালাস পেয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। এতে জাকির খান সহ ১৬ জনের সবাই বেকসুর খালাস পেয়েছেন।
জানা যায়, ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার। এ হত্যাকাণ্ডের পর তার বড় ভাই তৈমুর আলম খন্দকার বাদি হয়ে ১৭ জনকে আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন।