ফেসবুকে ফলো করুন
বিশেষ প্রতিনিধি: সোনারগাঁওয়ে দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহাগ ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোহাম্মদ মামুন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত),বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ।
শীতবস্ত্র বিতরণ শেষে ইউএনও বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।



