নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হলেন মো. তৌফিকুর রহমান

166
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার জেলা প্রশাসক ( ডিসি ) মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মো. তৌফিকুর রহমান বর্তমানে অর্থ-বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। গত ৩০ অক্টোবর তাকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তৌফিকুর রহমান নড়াইলের বাসিন্দা এবং বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।