বিশেষ প্রতিনিধি :কিশোরগঞ্জের হোসেনপুরে ১৫০ জন শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার বিকালে উপজেলার কুড়িমারা গ্রামের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে হোসেনপুরে আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার। আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগারের সভাপতি ও শিক্ষক মুহাম্মদ শফিউল্লাহ কারার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) কাজী নাহিদ ইভা।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ এহছানুল হক,হোসনেপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: আবুল হাসিম সবুজ, ৪০ তম বিসিএস শিক্ষা ক্যাডার কবিরহাট সরকারি কলেজের প্রভাষক, জনাব মো : রুবেল মিয়া,উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু নাঈম।
আরও উপস্থিত ছিলেন আলোকিত সামাজিক সংঘ এর সভাপতি মাসুদুর রহমান, আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার সদস্য জুনায়েদ হোসেন, সাজ্জাদ হোসেন মাহতাব, মুখলেছুর রহমান, আবুল কালাম, বিল্লাল হোসেন, নাজমুল হক, রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, মাজহারুল ইসলামসহ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



