আড়াইহাজারে ৮ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার 

270
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে ৮ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ। ৯ ডিসেম্বর ( সোমবার ) বিকেল সাড়ে চারটায় তাদের গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজারের জালাকান্দি কবরস্থান মোড় এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার গঙ্গানগর গ্রামের রুবেল মিয়ার ছেলে হৃদয় (২৫) এবং আড়াইহাজার থানার রামচন্দ্রদী উত্তরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে জহিরুল ইসলাম (২৭)।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানা পুলিশ।