আড়াইহাজারে ৪৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

330
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৪ টায়  র‍্যাব-১১ অভিযান পরিচালনা করে বিশনন্দী ফেরিঘাটের যাত্রী ছাউনীর সামনে থেকে ৪৪ কেজি গাঁজা, ২ টি মোবাইল সহ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার লনতলা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে মো. লাইজু কবিরাজ ওরফে রাজু (২৫) এবং  ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রবিউল হাসানের ছেলে আব্দুল্লাহ আল ফারদিন(২৫)।

র‍্যাব-১১ এর টহল টিম দৃত আসামিদের গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশি করে গাঁজাসহ তাদেরকে আটক করে। পরে পৌনে সাতটায় এজাহারসহ আসামিদেরকে আড়াইহাজার থানায় হস্তান্তর করেন।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান র‍্যাব-১১ কর্তৃক আটককৃত মাদকসহ ২ জন আসামি থানায় হস্তান্তর করেছেন। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।