বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনায় ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। প্রজনন মৌসুমী মা ইলিশ সংরক্ষণ অভিযান—২০২৪’র ৪র্থ দিন বুধবার (১৬ অক্টোবর) ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সোনারগাঁও উপজেলা মৎস অফিসের উদ্যেগে সহকারী কমিশনার (ভূমি) সহায়তায় গজারিয়া অংশে মেঘনা নদীর তীরে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।
মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, প্রায় ৪ ঘন্টা মোবাইল কোর্ট পরিচালনা শেষে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছগুলো স্থানীয় মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়। তাদের সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি), বৈদ্যেরবাজার নৌ—পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আমিনুল ইসলামসহ নৌ পুলিশ ফাঁড়ির অন্যান্য সদস্যবৃন্দ। এই সময় মৎস্য অফিসের অন্য সকল কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।



