বন্দরে XLPE Cable,র আংশিক উদ্ধার ও ভাঙ্গারী দোকানী বশির গ্রেপ্তার- মামলা আসামী ৫০, আহত-১

412
ফেসবুকে ফলো করুন

নিজস্ব সংবাদদাতা: নারায়নগঞ্জ বন্দরের বাগবাড়ি আকিজ এগ্রো ফিড কোম্পানির চুটি হয়ে যাওয়া XLPE Cable’ র আংশিক উদ্ধার করেছে প্রশাসন। বুধবার দিবাগত গভীর রাতে ২ দফা অভিযান চালিয়ে XLPE Cable’র উদ্ধার করতে গিয়ে চোর বশিরের স্ত্রীসহ বাড়ির লোকজন প্রশাসনের কাজে চরমভাবে বাঁধা দেয়। এমনকি ইটপাটকেল নিক্ষেপ করে । ইটের আঘাতে আকিজ এগ্রোফিড লিমিটেড-এ প্রাশাসনিক কর্মকর্তা মোঃ আল আমিন মোল্লার মাথায় আঘাত পায়। ইটের আঘাতে আহত আল আমিন মোল্লাকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছ। তার মাথার আঘাতের বিষয়টি ডাক্তাররা গুরুত্বসহ বিবেচনা পূর্বক (সিটিস্কেন) করার জন্য বলে দেয়। কোম্পানির XLPE Cable’ উদ্ধার ও পরে ২য় দফা অভিযান চালিয়ে বশির আহমেদ (৪৮) কে গ্রেফতার করেছে বন্দর থানা প্রশাসন। দীর্ঘদিন পরে বন্দর থানা পুলিশের তৎপরতা দেখে জনমনে স্বস্তির নিশ্বাস ফিরেছ।

এ ঘটনায় বাগবাড়ী আকিজ এগ্রোফিড লিমিটেড-এ প্রাশাসনিক কর্মকর্তা আহত মোঃ আল-আমিন মোল্লা (৩৭), বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

আকিজ এগ্রোফিড লিমিটেড-এ প্রাশাসনিক কর্মকর্তা মোঃ আল-আমিন মোল্লা জানান, উক্ত ফ্যাক্টরীর দায়িত্বরত ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ প্রতি দিনের ন্যায় গত ২৮ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২ টার সময় ফ্যাক্টরীর সংযোগ বিহীন বৈদ্যুতিক লাইনের কাজ পরিদর্শনকালে প্রশাসনিক ভবনের পেছনে সুড়ঙ্গের মধ্যে থাকা বৈদ্যুতিক মেইন লাইনের ৩৩০০০ কেভি ক্ষমতা সম্পন্ন XLPE Cable, যার উপরে লাল ও ভিতরে কালো কাভার যুক্ত ঠিক ছিল মর্মে দেখিতে পায়। গত ০২/১০/২৪ইং তারিখ সকাল অনুমান ১১.৪০ ঘটিকার সময় উক্ত ফ্যাক্টরীর দায়িত্বরত ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ পূনরায় ফ্যাক্টরীর সংযোগ বিহীন বৈদ্যুতিক লাইনের কাজ পরিদর্শনকালে ফ্যাক্টরীর প্রশাসনিক ভবনের পিছনে গিয়ে দেখিতে পায় ভবনের পাশের সুড়ঙ্গের মধ্যে ফ্যাক্টরীর বৈদ্যুতিক মেইন লাইনের উপরে লাল ও ভিতরে কালো কাভার যুক্ত ৩৩০০০ কেভি ক্ষমতা সম্পন্ন ৩০ মিটার XLPE Cable, যাহার আনুমানিক বাজার মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা। তাৎক্ষনিক ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ আমাকে বিষয়টি অবহিত করিলে আমি অফিসের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করিয়া সাথে নিয়ে আকিজ এগ্রোফিড লিমিটেড-এ আসিয়া ঘটনা দেখি। আমি সহ অফিসের উর্ধ্বতন কর্তৃপক্ষ ফ্যাক্টরীর ডিউটিতে নিয়োজিত সিকিউরিটি গার্ড জাকির হোসেন, আলা উদ্দিন, বেলায়েত হোসেনদের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা ঘটনার বিষয়ে কোন স্বদুত্তর দিতে পারে নাই। ইহাতে আমার ধারনা হয় যে, গত ২৮/০৯/২৪ইং তারিখ হইতে ০২/১০/২৪ইং তারিখ সকাল অনুমান ১১.৪০ ঘটিকার মধ্যে যে, কোন সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা আকিজ এগ্রোফিড লিমিটেড-এর ভিতর সঙ্গোপনে প্রবেশ করিয়া ফ্যাক্টরীর প্রশাসনিক ভবনের পিছনে সুড়ঙ্গের মধ্যে থাকা ফ্যাক্টরীর বৈদ্যুতিক মেইন লাইনের উপরে লাল ও ভিতরে কালো কাভার যুক্ত ৩৩০০০ কেভি ক্ষমতা সম্পন্ন ৩০ মিটার XLPE Cable, মূল্য আনুমানিক বাজার মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা চুরি করিয়া নিয়া গিয়াছে। ঘটনার বিষয়ে আকিজ এগ্রোফিড লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বন্দর থানা পুলিশের টিম অভিযান চালিয়ে চুরিকৃত XLPE Cable,র আংশিক উদ্ধার ও বশির আহমেদ নামের একজনকে গ্রেফতার করেন বন্দর থানা পুলিশ।